কমলাপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেলের দুই আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুরে গতকাল বুধবার রাতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় বাইসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। তাদের মধ্যে একজনের নাম মিজানুর রহমান (১৭)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। মতিঝিল থানা সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কমলাপুরে জামে মসজিদের সামনে বেপরোয়া গতির ট্রাক পেছন থেকে মিজানের বাইসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মিজানের সামনে থাকা আরেক তরুণসহ সে ছিটকে রাস্তায় পড়ে। ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়। বাইসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।মতিঝিল থানার ওসি মো. হায়াতুজ্জামান প্রথম আলোকে বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।