কমলাপুরে ট্রেনের বগি থেকে একে-২২ রাইফেলসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগি থেকে গতকাল সোমবার একটি একে-২২ রাইফেল, গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বগি থেকে নূরুল ইসলাম (৩৬) ও মো. শামীম ওরফে আবদুল্লাহ (২২) নামের দুজনকে আটক করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের বগি থেকে ওই রাইফেল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, তিনটি ছুরি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়া কিছু তরল পদার্থ উদ্ধার করা হয়। ওই পদার্থ পরীক্ষা-নিরীক্ষা চলছে।
কমলাপুর রেলওয়ে থানার এএসআই সিরাজুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।