কমলাপুরে পরিত্যক্ত বগিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুরে পরিত্যক্ত একটি রেল বগি গতকাল রোববার সন্ধ্যায় আগুন লেগে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই বগিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
এদিকে রেল পুলিশ জানিয়েছে, দুই বছর আগে জ্বালাও-পোড়াওয়ের সময় নাশকতাকারীরা ওই বগিতে আগুন দিয়েছিল। এরপর থেকেই সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।