কমলাপুরে পোশাক কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুরে গতকাল বৃহস্পতিবার সকালে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় কারখানার লোকজনই আগুন নিভিয়ে ফেলেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিস সূত্র জানায়, দক্ষিণ কমলাপুরের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বিন্নি অ্যাপারেলস নামের পোশাক কারখানায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে আগুন লাগে। এতে কারখানায় কর্মরত শ্রমিকেরা দ্রুত নিচে নেমে যান। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। আগুনে সামান্য কিছু মালামাল পুড়ে যায়। যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।