কমলাপুরের ট্রেন দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুরে টিটিপাড়ায় রেলক্রসিংয়ে গত মঙ্গলবার রাতে ট্রেন ও বাসের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। আল আমিন নামের এই যুবক গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ নিয়ে ট্রেন দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে একটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে আসছিল। ওই সময় সায়েদাবাদ হয়ে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস টিটিপাড়ার রেলক্রসিংয়ে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে।