কমিউনিটি ক্লিনিকে সেবাদানকারীদের ধর্মঘট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরত স্বাস্থ্য সেবাদানকারীরা আজ বৃহস্পতিবার ধর্মঘট ডেকেছেন। কমিউিনটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএইচসিপি নামে পরিচিত ব্যক্তিরাই দেশের প্রায় সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকে সেবা দিয়ে থাকেন। সিএইচসিপিরা চাকরি জাতীয়করণ, ৪ বছরের বকেয়া বার্ষিক প্রবৃদ্ধির দাবিতে ১৪ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দাবি আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি করব। আমরা কমিউনিটি ক্লিনিকে থাকব তবে কাজ করব না।’
এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি মহাখালীর বিএমআরসি ভবনের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে কমিটি।
বলা হচ্ছে, কমিউনিটি ক্লিনিকে ২০১৩ সালে নয় কোটি ৮৫ লাখ মানুষ সেবা নিয়েছেন।