কমিউনিটি পুলিশ সমাবেশ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কমিউনিটি পুলিশের সমাবেশ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় আলমডাঙ্গা থানা চত্বরে পৌর মেয়র হাসান কাদিরের সভাপতিত্বে এ সমাবেশ হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা থানা থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন। এতে পুলিশিং কমিটির সদস্য ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, পুলিশ ও কমিউনিটি পুলিশ একযোগে কাজ করলে জনগণের হয়রানি কমে যাবে।