কমিউনিটি পুলিশিং সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এ স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ফেনীতে কমিউনিটি পুলিশিং ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক। সম্মেলনের প্রধান সমন্বয়ক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিরুল আলম, ফেনী প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার। সম্মেলনে ফেনী পৌরসভা ও সদর উপজেলার সব ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেন।