কমিউনিটি পুলিশের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেছেন, এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হলে দুষ্কৃতকারীদের পাশাপাশি সেই দায় এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিতে হবে।
গতকাল শনিবার দুপুর ১২টায় পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় কমিউনিটি পুলিশ আয়োজিত ‘চলমান সহিংসতা ও নৈরাজ্য রোধকল্পে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ সভায় সভাপতিত্ব করেন।