কমিউনিটি পুলিশের ১৫ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিটি পুলিশের ১৫ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শপথ চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহবুবর রহমান। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে চাঁদপুর শিল্পকলা একাডেমী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) আমির জাফর। বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটি পুলিশের কর্মকর্তারা।