কমিউনিস্ট পার্টির প্রতিবাদ সমাবেশ ও মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টি। গতকাল সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, অফিস-আদালত, কোরআন শরিফ ও মসজিদে আগুন দিয়ে হেফাজতে ইসলাম তাদের স্বরূপ দেখিয়ে দিয়েছে।শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড শাহ আলম, মো. মছিউদদৌলা, অমৃত বড়ুয়া, নূরুচ্ছাফা ভূঁইয়া, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, গৃহযুদ্ধের হুমকি দিয়ে জামায়াত সারা দেশে সশস্ত্র অভিযান পরিচালনা করছে।