কমিউনিস্ট পার্টির সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এর উদ্বোধন করেন অধ্যাপক দুলাল দাস। এতে জেলা কমিটির সভাপতি মনীষা চক্রবর্তী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজীর পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুল হক, মাহমুদ হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।