কমিটি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির এক জরুরি সভা গতকাল সোমবার বিকেলে দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাদির আহমেদ, জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ। সভা শেষে সেলিম রাজা চৌধুরীকে সভাপতি ও বখতিয়ার আমিনকে সাধারণ সম্পাদক করে গঠিত ৬৩ সদস্যবিশিষ্ট সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।