প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে৷ গত শুক্রবার ঘোড়াঘাট উপজেলা হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তাফিজার রহমান৷ সভায় জিল্লুর রহমান সভাপতি, জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ও আনিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়৷ বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি