কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালগঞ্জ সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে গতকাল সোমবার সকালে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের পর গোপালগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সন্তোষ কুমার বিশ্বাস সভাপতি ও শেখ মো. ইলিয়াছ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ জুলফিকার আলী চৌধুরী ও মহাসচিব ইয়াদ আলী খান।