প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মানবাধিকার নাট্যপরিষদের নেত্রকোনা জেলা শাখার দ্বিবার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় দুর্বার গোষ্ঠীর মিলনায়তনে সম্মেলন শেষে এ কমিটি গঠিত হয়। সালাহ উদ্দিন খানকে সভাপতি, খন্দকার রোমা আখতারকে সাধারণ সম্পাদক ও শফিকুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানিক মিয়া সভাপতিত্ব করেন।