কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। গত বুধবার সন্ধ্যায় উপজেলার শমশেরনগরে কমিটির গঠনের জন্য আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক। কর্মিসভায় বক্তব্য দেন জেলা এনডিএফের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি মো. নূরুল মোহাইমীন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে অমলেশ শর্ম্মাকে আহ্বায়ক ও রমজান আলীকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।