কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে হীরকজয়ন্তী পালনে হুমায়ুন কবীরকে আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবিরকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে। আগামী বছরের ৩০ মার্চ অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠান সফল করতে গত বুধবার উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে সভা হয়। অনুষ্ঠানে অংশ নিতে ওই বিদ্যালয়ের এসএসসি পাস শিক্ষার্থীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিম্নোক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ঢাকায় হুমায়ুন কবীর: ০১৭১১৯৬৮৬৪২, প্রকৌশলী নজিবুর রহমান: ০১৭৯৪১১৩৮৪৮, লায়ন মোজাম্মেল হক: ০১৭১৪০৯৪৩১১; রাজশাহীতে অধ্যাপক নজরুল ইসলাম: ০১৭১৬৯২২৮৫৬; রংপুরে প্রকৌশলী মো. মজিদুল ইসলাম: ০১৭১১১৬৪৬৭৪; দিনাজপুরে প্রভাষক মাজেদুর রহমান: ০১৭৫৭৮০৪২৪১; বিরামপুরে পারভেজ কবির: ০১৭১২৫০২১৭২, মেয়র লিয়াকত আলী সরকার: ০১৭১২৯৪২৬০৬, চিকিৎসক মো. নুরুন্নবী মোস্তফা: ০১৭৮৪৭২৯২৬১।