কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত বুধবার ‘নন এমপিও কলেজ শিক্ষক ঐক্য পরিষদের’ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক সৈয়দ আতিকুজ্জামানকে কমিটির আহ্বায়ক, ছকাপন উচ্চবিদ্যালয় ও কলেজের প্রভাষক সজল মল্লিক ও ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোহাম্মদ আলী শামীমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।