কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলা কৃষক দলের সম্মেলন গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা শহরের জয়পাড়ায় অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা কৃষক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। এতে আবেদ আলীকে সভাপতি, হিল্লাল শরীফকে সাধারণ সম্পাদক ও রুবেল সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়৷ এ সময় ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক এম এ রশিদ, জাসাসের কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি সাহাবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।