প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির ১১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মো. লুত্ফর রেজা ও সাধারণ সম্পাদক কুমিল্লা-২ আসনের সাংসদ মো. আমির হোসেন ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। এ ব্যাপারে কমিটির সাধারণ সম্পাদক বলেন, ২০১৫ সালের ১২ নভেম্বর কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন হয় চান্দিনায়। ওই সম্মেলনে দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।