প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ-এর স্টাফ রিপোর্টার শরীফ আহমেদকে আহ্বায়ক ও দৈনিক সকালের খবর-এর গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হককে সদস্যসচিব করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গতকাল গাজীপুর সিটি করপোরেশনের হাবিবুল্লাহ সরণিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে দৈনিক সংবাদ-এর গাজীপুর প্রতিনিধি মুকুল কুমার মল্লিক সভাপতিত্ব করেন। এ সময় দৈনিক দিনকাল-এর স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রতিনিধি