কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারে ‘সংবাদপত্র হকার্স ফোরাম’-এর আহ্বায়ক কমিটি গতকাল বুধবার গঠন করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে পৌর শহরের জনতা মার্কেটে বিয়ানীবাজার নিউজপেপার এজেন্সির কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে রাহিম আহমদকে আহ্বায়ক, সুলতান আহমদকে যুগ্ম আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক মো. তফজ্জুল হোসেন। এতে বক্তব্য দেন নিউজপেপার এজেন্সির পরিচালক ইসলাম উদ্দিন আহমদ, উদীচীর আহ্বায়ক সারওয়ার হোসেন প্রমুখ।