কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের (এমটিএমএসবি) কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনটির রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের কার্যালয়ে ভোটাভুটির মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন মাহবুব হোসেন মেহেদী। এ ছাড়া সানোয়ার হোসেন, মালেকা পারভীন, মো. আমীর আলী ও আবদুল মতিন সহসভাপতি এবং কাজী রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি