কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যমে বাংলা ভাষার বিকৃতি রোধে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (সম্প্রচার) নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়৷ হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের জুলাই মাসে গঠিত কমিটি পুনর্গঠন করে স্থায়ী কমিটি হিসেবে এই নতুন কমিটি গঠন করা হয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। এই কমিটি সরকারি ও বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদ, অনুষ্ঠান ও উপস্থাপনায় বাংলার সঙ্গে অহেতুক অন্য ভাষার মিশ্রণ পরিহার করা এবং ভাষাকে বিকৃত না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ সমন্বয় করবে। তথ্য বিবরণী৷