কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার মোহনপুর গ্রামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের এক সভায় ওই কমিটি গঠিত হয়। কমিটি ঘোষণা করেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন। সভায় পারভীন শরীফকে সভাপতি ও লাভলী আক্তারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের উপজেলা মহিলা আওয়ামী লীগের ওই কমিটি গঠন করা হয়।