কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পিরোজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে গতকাল শনিবার বিমল মণ্ডলকে সভাপতি ও বাবুল হালদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার পর একটি অংশ এর প্রতিবাদ জানায়। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমীর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল। বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।