কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সংগঠনের শেরপুর জেলা শাখার উদ্যোগে উপজেলার বাকাকুড়া গ্রামে ফাদার বাইয়লেন চাম্বু গংয়ের বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা শাখার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার, ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসী, কারিতাস প্রতিনিধি সুখরঞ্জন সরকার প্রমুখ। আলোচনা শেষে ইতিকণাকে সভানেত্রী ও পূর্ণিমা চিসামকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।