প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, কেরোয়া ইউনিয়নে নজরুল ইসলাম সরকারকে সভাপতি ও জহিরুল আলম ওরফে বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, কেরোয়া ইউনিয়নে দীর্ঘদিন কমিটি ছিল না। সংগঠনকে গতিশীল করতে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।