কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। দুই বছরের জন্য গঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. ইসমাইল মানিক। সহসভাপতি করা হয়েছে নুরুল আবছারকে। গত মঙ্গলবার ব্যবস্থাপনা কমিটির সভায় ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়। চুনতি বনপুকুর এলাকায় ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে আয়োজিত সভা সঞ্চালনা করেন বেসরকারি সংস্থা ক্রেলের কর্মকর্তা সুজিত দাশ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মাওলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান, কৃষি কর্মকর্তা শামীম হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা মোর্শেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীরুল আলম, ক্রেল কর্মকর্তা আমীর খসরু পারভেজ।