কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্র ইউনিয়নের সুনামগঞ্জ পৌর শাখার ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে আসাদ মনিকে সভাপতি, দুর্যোধন দাসকে সাধারণ সম্পাদক ও শামসুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে গতকাল সোমবার এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি পরিতোষ বর্মণ, সহসাধারণ সম্পাদক ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ সুজিত রায়, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, শিক্ষা ও গবেষণা সম্পাদক গোপীকান্ত দাস, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক লিকসন বর্মণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজন দাস, সাংস্কৃতিক সম্পাদক রতন বর্মণ, ক্রীড়া সম্পাদক রনি পাল, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিন্দু দাস, সদস্য শেখ ফয়সল আহমদ ও খাদিজা আক্তার।