প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হোটেল শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে এ সম্মেলন হয়েছে। এতে মো. ছুফি মিয়াকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট হোটেল শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। মৌলভীবাজার প্রতিনিধি