কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার নগরের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন ওই কমিটি ঘোষণা করে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল হক। এ ছাড়া মো. জাহাঙ্গীর হোসেনকে সাংগঠনিক সম্পাদকসহ ৫১ সদস্যের ওই কমিটি ঘোষণা করা হয়। বরিশাল অফিস