প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গতকাল রোববার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের কমিটি গঠন ও আলোচনা সভা হয়েছে। স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে ওই সভা ও কমিটি গঠন করা হয়। সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক আনোয়ার সাদাতের সভাপতিত্বে বক্তব্য দেন সাংবাদিক কাজী আলতাব হোসেন, লেখক হাফিজুর রহমান, কবি জাহাঙ্গীর আলম প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে প্রধান উপদেষ্টা, নওদাবাস ইউপি চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া ও সাংবাদিক আলতাব হোসেনকে উপদেষ্টা করা হয়। পরে আনোয়ার সাদাতকে সভাপতি, হাফিজুরকে সম্পাদক ও জাহাঙ্গীরকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।