কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কামরুল হাসান মুন্সীকে সভাপতি, সফিউল আলমকে সাধারণ সম্পাদক ও হাসানুজ্জামান রনিকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সহসভাপতি মো. আলাউদিন, সহসাধারণ সম্পাদক ইমরান খান, অর্থ সম্পাদক মাহাদী হাসান, দপ্তর সম্পাদক মো. নাজমুল হাসান, শিক্ষাবিষয়ক সম্পাদক কাজী ইমাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সানজিদা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক জিলানী মুন্সী, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক মো. আরমান, সদস্য রুমা আক্তার নির্বাচিত হয়েছেন।