কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের সমিতির কমিটি গতকাল বুধবার গঠন করা হয়। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মেহেদী হাসানকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি গঠন উপলক্ষে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে এক সভা অনুষ্ঠিত হয়। এতে পাংশার বোয়ালিয়া ইউনিয়নের এফপিআই বাদশা মিয়া সভাপতিত্ব করেন। ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন পাংশা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম। উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন এমওএমসিএইচএফপি মো. আব্দুল কুদ্দুস, বোয়ালিয়ার এফপিআই বাদশা মিয়া, সরিষার এফপিআই শংকর বিশ্বাস ও বাবুপাড়ার এফপিআই আব্দুল হামিদ।