কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙ্গপুর গবেষণা পরিষদের লালমনিরহাট জেলা শাখার দ্বিবার্ষিক (২০১৬-১৮) কমিটি গঠন উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের থানা রোডের স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র কার্যালয়ে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রবন্ধকার ও সাহিত্য গবেষক নজরুল ইসলাম মণ্ডল। আলোচনায় অংশ নেন স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সম্পাদক ফেরদৌসী বেগম, লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, সাংবাদিক আবদুর রব প্রমুখ। দ্বিতীয় পর্বে নজরুল ইসলামকে সভাপতি ও ফেরদৌসী বেগমকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট সংগঠনের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়। এর আগে সংগঠনের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।