কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা হয়। সভা শেষে ২০১৭-২০১৯ মেয়াদে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনিছুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম, বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি আবদুল মান্নান, সাবেক সদস্য মো. আসাদুল্লাহ, শিক্ষক মন্টু লাল তেওয়ারী প্রমুখ।