প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে গত বুধবার সন্ধ্যায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) দুই দিনব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সমাপ্ত হয়েছে। মঙ্গলবার সকালে পিসিপির কেন্দ্রীয় কাউন্সিল খাগড়াছড়ি জেলা সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়। ২৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি থুইক্যচিং মারমা পুনরায় নির্বাচিত হন। কমিটিতে রিচন চাকমা সাধারণ সম্পাদক, জুপিটার চাকমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট্রের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা সচিব চাকমা।