কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের নোয়াখালী জেলা শাখার প্রথম সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শিরিন আক্তারকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা ও গবেষণা সম্পাদক হাবীব ইমন। বক্তব্য দেন অধ্যাপক আবুল বাশার, মাহমুদুল হক, আবু নাছের, ফখরুল ইসলাম, শামা আরজু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রগতি লেখক সংঘের সদস্যসচিব কামাল হোসেন।