প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলা শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুল মিলনায়তনে গতকাল রোববার স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) পাবনা জেলা শাখার কর্মী সমাবেশ হয়েছে। সমাবেশ উদ্বোধন করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তেলাওয়াত হোসাইন। পাবনা শাখার সভাপতি মেনহাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জু হা মো. আতিকুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরজাহান শারমীন ও টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামূল হক চৌধুরী, শহীদ এম মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সামাদ খান প্রমুখ। পরে পাবনার দোগাছি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেনহাজ উদ্দিনকে সভাপতি ও আতিকুল্লাহকে সম্পাদক করে ১১১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। পাবনা অফিস