কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের কমিটি দীর্ঘ ১৪ বছর পর বুধবার গঠন করা হয়েছে।এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এক সভা হয়।সভা শেষে সেলিম আজাদকে আহ্বায়ক এবং ইমন, সাওন ও তপুকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।