কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। লুত্ফর রহমানকে সভাপতি ও আজিজুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইমরান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এ ছাড়া আ. বাতেন মৃধাকে সহসভাপতি, নাজমুল হোসেনকে যুগ্ম সম্পাদক ও সফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটি আগামী দুই বছর কার্যকর থাকবে।