কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন জেলা প্রশাসক নূরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের প্রশাসক ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীন, সহকারী কমিশনার জেসমিন নাহার, নাহিদা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা, কিশোরগঞ্জ, ভোলা, চট্টগ্রাম, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বাগেরহাট, ময়মনসিংহসহ বিভিন্ন জেলার মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।