কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে মো. ছানোয়ার হোসেন সভাপতি ও মো. আলতাফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত শুক্রবার সন্ধ্যায় পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ।