কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গোপালগঞ্জের কোটালীপাড়া শাখা কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্যের এ কমিটিতে মাইকেল হিরোহীত বিশ্বাসকে সভাপতি ও নারায়ণ চন্দ্র দাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পারকোণা কেন্দ্রীয় গণেশ পাগল সেবাশ্রম প্রাঙ্গণে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে সাবেক সভাপতি যশোদা জীবন সাহার সভাপতিত্বে অধ্যাপক গৌরাঙ্গ লাল চৌধুরী, অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, জেলা কমিটির সভাপতি প্রহ্লাদ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বিশ্বাস, সাংবাদিক রতন সেন, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য দেন।