প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন ছাত্র-যুব ঐক্য পরিষদের শাখা কমিটি গঠন করা হয়েছে। কলাপাড়া পৌর শহরের ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে গত শুক্রবার রাতে নীল রতন কুণ্ডুর সভাপতিত্বে ত্রিবার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি রিপন রায়। দ্বিতীয় অধিবেশনে নীল রতন কুণ্ডুকে সভাপতি, দিপক চন্দ্র হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ছাত্র-যুব ঐক্য পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি