কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক লীগের জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ মিলনায়তনে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. আবদুল আওয়াল। এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল হাই। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান, সহসভাপতি অরুণ কুমার সাহা প্রমুখ বক্তৃতা করেন। সম্মেলনের একপর্যায়ে কাউন্সিলরদের ভোটে মো. আবদুল হাইকে পুনরায় সভাপতি এবং মো. ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক করে উপজেলা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়।