কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মনোহরদী উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। ২২ নভেম্বর রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার প্যালেসে এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হেলাল উদ্দিন হেলালকে কমিটির আহ্বায়ক এবং মেজবাহ উদ্দিন ভূঁইয়া ওরফে মিজুকে সদস্যসচিব করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ কামাল পাশা। মনোহরদীর সবাইকে একত্র করা, গরিব শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও বিনামূল্যে চিকিৎসা দেওয়াই এ সমিতির লক্ষ্য।