কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হুদা মিঠুকে সভাপতি ও উপপরিচালকের কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রুপমকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে ওই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা মোবারক হোসেন।